ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার গ্রামে সৌদি প্রবাসী জনাব মোঃ মকবুল হোসেনের উদ্যোগে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা কে.এম. নজরুল ইসলাম খান, আলমগীর ও আব্দুস সালাম প্রমুখ।
৮৬ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মাঝে ছিল ২ কেজি তেল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি মুড়ি, ২ কেজি ছুলা বুট, ১ কেজি খেজুর, ১ কেজি চিনি,১ কেজি ডাল। এবং একটি এতিমখানা মাদ্রাসায় ইফতার করানোর জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা দেয়া হযেছে।